| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়লার স্তূপে থানার লুণ্ঠিত ৩ পিস্তল, ৩০ রাউন্ড গুলি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৫০৮৬৩ বার পঠিত
ময়লার স্তূপে থানার লুণ্ঠিত ৩ পিস্তল, ৩০ রাউন্ড গুলি
ছবির ক্যাপশন: ময়লার স্তূপে থানার লুণ্ঠিত ৩ পিস্তল, ৩০ রাউন্ড গুলি

চট্টগ্রাম প্রতিনিধি : 

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল, একটি রিভলভার এবং ৩০ রাউন্ড গুলি। রোববার (৫ মে) রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-১।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে দুটি পিস্তল ও গুলি গত বছর কোতোয়ালী থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত এবং রিভলভারটি সিএমপির কোনো থানার মালখানা থেকে লুণ্ঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযানে মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশে সিরাজ জমিদারের বাড়ির সামনে একটি ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ব্রাজিলের তৈরি দুটি তরাস ৯ এমএম সচল পিস্তল, ইংল্যান্ডের তৈরি ওয়েবলী রিভলভার ও ৩০ রাউন্ড পিস্তলের গুলি। আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করে হেফাজতে নেয় ডিবি।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বার্তা২৪.কম-কে বলেন, ‘উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এসব অস্ত্র পূর্বে লুণ্ঠিত হওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪