| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধেয়ে আসছে ‘আকভান’, সোমবার কখন-কোথায় আঘাত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ২১:০০:২৪:অপরাহ্ন  |  ২৭৫ বার পঠিত
ধেয়ে আসছে ‘আকভান’, সোমবার কখন-কোথায় আঘাত

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, এটি আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। খবর ওড়িশা টিভির।

ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথের একটি পূর্বাভাস প্রকাশ করেছে আইএমডি। তবে শেষ পর্যন্ত এটি সুনির্দিষ্টভাবে কোন উপকূলের দিকে অগ্রসর হবে, তা এখনও স্পষ্ট নয়।

বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি একটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।

পরে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও শক্তিশালী হতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাগরের ওপর অবস্থানকালে এটি আরও ঘনীভূত হয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আঘাত হানতে পারে, সে বিষয়ে আইএমডি এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। এটি আরও বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর গতিপথ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪