| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক ছাড়ের সম্ভাবনা: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৮:০৩:১৭:পূর্বাহ্ন  |  ১৭২৬৯৫৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক ছাড়ের সম্ভাবনা: অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক ছাড়ের সম্ভাবনা: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি আশা করছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমে আসতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ বাণিজ্য সচিব যাচ্ছেন। আগামীকাল মিটিংয়ের পর বুঝতে পারবো। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেয়া হবে। ৬ তারিখ মিটিং হয়েছে সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের যেখানে এতো কম বাণিজ্য ঘাটতি, সেখানে এতো শুল্ক দেয়ার যৌক্তিকতা থাকে না। 

অর্থ উপদেষ্টা আরও বলেন, বেশিরভাগ খাদ্যে মূল্যস্ফীতি কমে গেছে, আশা করছি ক্রমাগত কমছে। নন ফুড আইটেমে কমতে একটু সময় লাগবে। বাজেট ঘাটতি বিরাট না। সিস্টেমে পরিবর্তন করে চেষ্টা করা হচ্ছে, তাহলে রেভিনিউ কালেকশন অনেক বেশি হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪