| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, ফিরলেন তাসকিন

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৮:৪৯:৪৪:পূর্বাহ্ন  |  ১৬৫৯১৩৫ বার পঠিত
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, ফিরলেন তাসকিন
ছবির ক্যাপশন: টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, ফিরলেন তাসকিন

রিপোর্টার্স২৪ ডেস্ক : অলিখিত ফাইনাল-যে জিতবে, সিরিজ তার। এমন উত্তেজনাকর দৃশ্যপটে পাল্লেকেলেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই দলই একটি করে জয় নিয়ে সমতায়। আজকের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ জয়ী দল কারা?

তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। পাল্লেকেলের ক্যান্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কা। ব্যাটিং সহায়ক উইকেট ও আবহাওয়ার অনিশ্চয়তা বিবেচনায় তিনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

শ্রীলঙ্কা তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে বাংলাদেশ একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, বাদ পড়েছেন হাসান মাহমুদ।

প্রথম দুই ম্যাচেও টস জিতে আগে ব্যাটিং করা দল জয় পেয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় শ্রীলঙ্কা। তবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, এই মাঠে পরে ব্যাট করা দল জিতেছে বেশি (২৫ বার)।

বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে সময়মতো টস হওয়ায় আশার আলো থাকছেই। প্রকৃতির চোখরাঙানি এড়িয়ে শেষ ম্যাচ পর্যন্ত পৌঁছানোই এখন মূল চ্যালেঞ্জ।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার ২০২৪-২৫ মৌসুমে সেই ইতিহাসই আবার লিখতে হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। ২০১৩ ও ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরেও সিরিজ ড্র করে ফিরেছিল টাইগাররা-দুটি সিরিজেই একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তবে এবার হাতে আছে শেষ সুযোগ, শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের।

বাংলাদেশের সামনে তাই শুধু জয় নয়, বরং ইতিহাস গড়ার হাতছানিও!

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ :নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪