| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা ও ৮ লাখ টাকা হাতিয়ে নেন শোয়াইব

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৯:২৭:৩১:পূর্বাহ্ন  |  ১৭৪০৩১৩ বার পঠিত
ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা ও ৮ লাখ টাকা হাতিয়ে নেন শোয়াইব
ছবির ক্যাপশন: শোয়াইব

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৭ জুলাই) রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করে সংরক্ষণ করেন। পরে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তিনি আরও বলেন, একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ৮ লাখ টাকা আদায় করেন। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শোয়াইব ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভিকটিম গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা করেন। এরপর গতকাল মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএনএম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪