| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার বিচারের দাবী নিয়ে মাদারীপুরে জাগপা’র লিফলেট বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ১৩:১৪:০৪:অপরাহ্ন  |  ১৭৪৩৩১৬ বার পঠিত
শেখ হাসিনার বিচারের দাবী নিয়ে মাদারীপুরে জাগপা’র লিফলেট বিতরণ
ছবির ক্যাপশন: শেখ হাসিনার বিচারের দাবী নিয়ে মাদারীপুরে জাগপা’র লিফলেট বিতরণ

মাদারীপুর প্রতিনিধি: গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-(জাগপা)।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মাদারীপুর শহরের বাস টার্মিনাল, আদালত চত্বর, ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

এসময় জাতীয় গণতান্ত্রিক পার্টি-(জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, অন্তর্বতী সরকার ক্ষমতা গ্রহণের পর ১১ মাস অতিবাহিত হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ নীরবে নিভৃতে কাঁদে। ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজকীয় মর্যাদায় দিল্লীতে, গণহত্যাকারীর দোসররা হাসে। দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদের রক্তের উপরে দাড়িয়ে অন্তবর্তী সরকার কি করছে? ১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই।

জাগপার মাসব্যাপী কর্মসূচির ৮ম দিনে মাদারীপুর শহরের বাস টার্মিনাল, আদালত চত্বর, ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

পথসভায় বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জাগপা নেতৃবৃন্দ বলেন, অন্তবর্তী সরকার শেখ পরিবারের ১ জন সদস্যকেও গ্রেফতার করতে পারে নাই। খুনি হাসিনাকে ফেরতের ব্যাপারে দিল্লী সরকারকে চাপ প্রয়োগ করতে পারে নাই। দেশের মানুষ গণহত্যার বিচার চায়, শেখ হাসিনার ফাঁসি চায়, আওয়ামী লীগের বিচার চায়। দ্রুতম সময়ের মধ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জাগপা সমন্বয়ক নাসির উদ্দিন, জেলা জাগপা নেতা আরিফ খলিফা, রবিন খলিফা, মঈন মিয়া, মো. ইসহাক খান, সিজান হোসেন প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪