| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের প্রতি সবার অনীহা তৈরি হয়েছে : ইসি মাছউদ

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ১৪:০৭:০৬:অপরাহ্ন  |  ১৬৭৫৫০১ বার পঠিত
ভোটের প্রতি সবার অনীহা তৈরি হয়েছে : ইসি মাছউদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, বাংলাদেশে সাধারণ থেকে শিক্ষিত উচ্চশিক্ষিত সবার ভোটের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। কেন অনীহা সৃষ্টি হয়েছে ব্যাখ্যা দেওয়া আমার প্রয়োজন নেই, দরকার নেই। 

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ফল উৎসবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। 

ইসি মাছউদ বলেন, আমরা যার যার অবস্থান থেকে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য যার যার তরফ থেকে যে ভূমিকা, সেটা আমরা সঠিকভাবে পালন করবো।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, নির্বাচন শেষেও একটা ফল উৎসব আছে। এইটা যাতে খুব সুন্দর হয়, আমি সেটাই আশা করবো। আমাদের দায়-দায়িত্বটা যদি পালন করি তাহলে একটা নির্বাচন খুব সুন্দর হবে এবং জাতি একটা সুন্দর নির্বাচন উপহার পাবে। আমরা সেজন্যই এখানে (ইসিতে) আছি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো, সানাউল্লাহ বলেন, আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উৎসব নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা। সেখানে আমরা যত বেশি মিডিয়ার সম্পৃক্ততা পাবো ততই আমাদের জন্য ভালো হবে। 

তিনি আরও বলেন, সামনের দিনগুলোকে সুন্দর করার জন্য আমাদের এখন যেমন ভূমিকা আছে সেরকম দায়বদ্ধতাও আছে। আমরা যে যার দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করি। আমাদের সন্তান, সহকর্মী ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছি, যেন তাদের রক্তের ঋণ যথাযথভাবে পরিশোধ করতে পারি।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪