| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে নদীর পানি বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় জলাবদ্ধতা : টানা ৫দিন ভারী বৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ১৪:৩০:২১:অপরাহ্ন  |  ১৬৭৫৪৯৬ বার পঠিত
ফেনীতে নদীর পানি বিপৎসীমার ওপরে, কয়েক   জেলায় জলাবদ্ধতা : টানা ৫দিন ভারী বৃষ্টির আভাস
ছবির ক্যাপশন: ফেনীতে নদীর পানি বিপৎসীমার ওপরে

স্টাফ রিপোর্টার : ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিন শেষে পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বুধবার একই ছন্দে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আগামী ১০ জুলাই সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

১১ জুলাই ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

১২ জুলাই রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আমাদের ফেনী প্রতিনিধি জানায়. একটানা বৃষ্টিতে  ফেনী শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া- ডাক্তার পাড়া, উকিল পাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোডসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে, ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সকালে, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষজন দুর্ভোগে পড়েন।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, বিকেল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, এদিন ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ।

এদিকে, নোয়াখালী প্রতিনিধি জানায়, টানা বৃষ্টিতে শহরের প্রায় সব সড়ক-অলিগলি পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় পানি ঢুকেছে বাসাবাড়িতেও। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হাতিয়ার নিঝুম দ্বীপ, ঢালচরসহ নিম্নাঞ্চল।

পটুয়াখালী প্রতিনিধির পঠিানো তথ্য অনুযায়ী ভারি বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ওই এলাকায় ২৪ ঘণ্টায় ২৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দুপুর ১২টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী এ তথ্য নিশ্চিত করেন। টানা বৃষ্টির কারণে শহরের নিম্নাঞ্চলসহ জুবিলী স্কুল সড়ক, পৌরসভার সামনের সড়ক, সবুজবাগ, গুলবাগ, আরামবাগসহ বিভিন্ন এলাকায় তৈরী হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  

এ ছাড়াও, চট্টগ্রাম, বরিশাল বিভাগের পাশাপাশি সিলেট, খুলনা, ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪