| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলিতে নিহত ইব্রাহিমের মরদেহ সাত দিন পর ফেরত দিল বিএসএফ

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ০৬:১১:১৪:পূর্বাহ্ন  |  ১৭২৬০৯৯ বার পঠিত
গুলিতে নিহত ইব্রাহিমের মরদেহ সাত দিন পর ফেরত দিল বিএসএফ
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়

📍 চুয়াডাঙ্গা প্রতিনিধি | রিপোর্টার্স২৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার সাত দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা গ্রামের যুবক ইব্রাহিম খলিল বাবুর (২৯) মরদেহ বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ৬ বিজিবি'র দর্শনা কোম্পানি কমান্ডার এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।

ভারতের ভেতরে গিয়ে প্রাণ হারান ইব্রাহিম

গত ২ জুলাই দুপুরে সীমান্তে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন ইব্রাহিম। এ সময় বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও আইনিপ্রক্রিয়া শেষে সাত দিন পর বাংলাদেশে হস্তান্তর করা হয়।

মর্মান্তিক শোক পরিবারজুড়ে

নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোক।


দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “মঙ্গলবার রাতেই জয়নগর সীমান্তে বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


📎 রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪