| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ০৮:০৭:৩০:পূর্বাহ্ন  |  ১৭৪৬২২৩ বার পঠিত
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ
ছবির ক্যাপশন: শরীফ উদ্দিন।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ-সুবিধা ফেরত দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়।

রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিটসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছেন বলে জানিছেন তার আইনজীবী সালাহ উদ্দিন দোলন।



📎 রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪