| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ১২:৫৫:৫২:অপরাহ্ন  |  ১৬৭২৭৪২ বার পঠিত
অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৯ জুলাই) সাক্ষাৎকালে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজনৈতিক পরামর্শক মার্কাস ডেভিস এবং কাউন্সেলর ও কো-অপারেশন প্রধান স্টিফেন উইভার এ সময় কানাডার হাইকমিশনারের সঙ্গে ছিলেন।

অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ, জাতীয় সনদ প্রণয়নের প্রক্রিয়া এবং ঐকমত্য গঠনের প্রচেষ্টার বিষয়ে কানাডীয় প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎকালে কানাডীয় প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় বাংলাদেশের  পদক্ষেপের প্রশংসা করেন এবং কানাডা সরকারের পক্ষ থেকে চলমান সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪