| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতে আবেগ প্রকাশ, প্রশ্নে চুপ ছিলেন পলক

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ১৩:২০:৪৩:অপরাহ্ন  |  ১৭৪৮৫৭৭ বার পঠিত
আদালতে আবেগ প্রকাশ, প্রশ্নে চুপ ছিলেন পলক
ছবির ক্যাপশন: আদালতে আবেগ প্রকাশ, প্রশ্নে চুপ ছিলেন পলক

রিপোর্টর্স২৪ ডেস্ক : যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে বুধবার  (৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন।

আদালত কক্ষ থেকে বের করে আনার সময় এক সংবাদকর্মী তাঁকে প্রশ্ন করেন, আপনি আজ কাঁদলেন কেন? পলক এই প্রশ্নে কিছু বলেননি চুপচাপ ছিলেন পুরো সময়।

সেই মামলাতেই একই দিন গ্রেপ্তার দেখানো হয় আরও কয়েকজন সাবেক মন্ত্রীকে, তাঁদের মধ্যে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমুও। আদালতে তারা কিছুটা স্বাভাবিক ভঙ্গিতে একে অন্যের সঙ্গে কথা বলেন, তবে পলক ছিলেন একদম চুপ ও বিমর্ষ।

আদালত শুনানি শেষে তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। প্রথম শ্রেণির বন্দি হিসেবে তাঁদের রাখা হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পৃথক ভবনে।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪