| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার সরিয়ে রাখার চিন্তা'

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ১৮:২০:৫২:অপরাহ্ন  |  ১৭৫৬৭৫১ বার পঠিত
গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার সরিয়ে রাখার চিন্তা'
ছবির ক্যাপশন: গত তিন নির্বাচনে দায়িত্বপালনকারীদের এবার সরিয়ে রাখার চিন্তা'

স্টাফ রিপোর্টার: বিগত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্বে ছিলেন, তাঁদের বাদ দিয়ে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কি না, বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আইনশৃঙ্খলাবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য নানা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

পরে রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠকের আলোচনা ও নির্দেশনার বিষয়গুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রেস সচিব বলেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিল হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন, তা এখন থেকেই শুরু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্বে ছিলেন, তাঁদের বাদ দিয়ে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কি না, বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। সব সম্ভব না হলেও যত বেশি সম্ভব, তাঁদের বাদ দিয়ে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কি না, বিষয়টি খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা, জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়েও মনিটরিং সেল গঠন করা হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে, যাতে অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। এ ছাড়া এক থানার পুলিশকে অন্য থানার দায়িত্ব দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

উপ–প্রেস সচিব বলেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত প্রধান উপদেষ্টা নির্দেশনাগুলো দিয়েছেন। তাঁর নির্দেশনার আলোকে সরকারি বিভিন্ন দপ্তর সেগুলো বাস্তবায়ন করবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪