| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ২২:০০:১৪:অপরাহ্ন  |  ১৭৩৬৮৮৫ বার পঠিত
ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ছবির ক্যাপশন: ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

স্টাফ রিপোর্টার:  ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ড ডিজি, আনসার ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

আজাদ মজুমদার বলেন, আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হতো। এবারের ভোটের সময় যেন ইন্টারনেট সচল রাখা যায় সে ব্যাপারে করণীয় নির্ধারণ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা ছিল আইনশৃঙ্খলাবিষয়ক যত প্রস্তুতি নির্বাচন ঘিরে, সব প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি।

প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে ডিসি-এসপি-ওসি ও ইউএনওদের রিশাফল (ঢেলে সাজানো) করার কথা বলা হয়েছে। এই রিশাফলটা র‍্যান্ডম ওয়েতে করা হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪