| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী ও রংপুরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১০:৫১:০৯:পূর্বাহ্ন  |  ১৬৭২৭৬৭ বার পঠিত
রাজশাহী ও রংপুরে চালু হলো   সকল ধরনের অনলাইন জিডি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার : রাজশাহী ও রংপুর রেঞ্জের সকল জেলার সকল থানায় এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায়

বৃহস্পতিবার (১০ জুলাই)  থেকে চালু হয়েছে সকল ধরনের অনলাইন জিডি সেবা।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ,  সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। 

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। 

পুলিশ সদর সপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার থেকে রাজশাহী ও রংপুর রেঞ্জের সকল জেলার সকল থানায় এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় (মোট ১৫১টি থানা) অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এ অনলাইন জিডি সেবা চালু হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।  বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪