| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২৮৪

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১২:৩০:১১:অপরাহ্ন  |  ১৭২২৮৬০ বার পঠিত
সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২৮৪
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ২৮৪ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার দিনগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। ৮৭৫ জনকে গ্রেপ্তারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়া ৪০৯ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একটি শটগান, একটি এলজি, পুরাতন বিদেশি রিভলভার একটি, একটি শর্টগানের খালি খোসা, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি সামুরাই, একটি স্টিলের ফোল্ডিং স্ট্রিক, পাঁচ রাউন্ড কার্তুজ এবং চারটি চাপাতি উদ্ধার করা হয়।

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪