| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী তদন্ত কমিটির তদারকি করবেন ইসি মাছউদ

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১২:৫৬:০০:অপরাহ্ন  |  ১৬৭২৬০৮ বার পঠিত
নির্বাচনী তদন্ত কমিটির তদারকি করবেন ইসি মাছউদ
ছবির ক্যাপশন: ইসি মাছউদ

স্টাফ রিপোর্টার: নির্বাচনী তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি সম্পাদন এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব (আইন), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১), উপসচিব (নির্বাচন পরিচালনা-২), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ)। এছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।

এ কমিটির পরিধি

ক. আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি।

খ. আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা/ম্যানুয়াল প্রস্তুত কার্যক্রম তদারকি ও সমন্বয়।

গ. ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়।

ঘ. প্রাসঙ্গিক অন্য বিষয়াদি।


ভোটের সময় যুগ্ম জেলা জজদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে ইসি। তারা ভোটের অনিয়ম চিহ্নিত করে ইসিকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এবার তাদের কার্যক্রম সরাসরি ইসিই তদারকি করবে।


রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪