| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে এসএসসিতে ৪৫ প্রতিবন্ধীর সফলতা

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১৪:১৮:৫১:অপরাহ্ন  |  ১৫১৫২৮৯ বার পঠিত
রাজশাহীতে এসএসসিতে ৪৫ প্রতিবন্ধীর সফলতা
ছবির ক্যাপশন: রাজশাহীতে এসএসসিতে ৪৫ প্রতিবন্ধীর সফলতা

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৬ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৫ জন পাস করেছে, যার মধ্যে ৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৬ জন শারীরিক প্রতিবন্ধী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং ১১ জন অকৃতকার্য হয়েছে। বাকিরা বিভিন্ন জিপিএতে পাস করেছে। ফলাফলে দেখা গেছে, ৯ জন পরীক্ষার্থী জিপিএ ৪ বা তার বেশি পয়েন্ট পেয়ে পাস করেছে। এ ছাড়া ১৬ জন ৩ বা তার বেশি জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ছিল। তারা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। যারা অকৃতকার্য হয়েছে, তারা আগামীতে আবার পরীক্ষায় বসতে পারবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কেউ কেউ অকৃতকার্য হয়েছে, বাকিরা বিভিন্ন পয়েন্ট নিয়ে পাস করেছে। 



রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪