| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয়তাবাদী লেখক ফোরামের নতুন কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১৫:১৩:৩৫:অপরাহ্ন  |  ১৫১৬২৫৯ বার পঠিত
জাতীয়তাবাদী লেখক ফোরামের নতুন কমিটি ঘোষণা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী লেখক ফোরামের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাংবাদিক শাহীন রেজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবি ও শিক্ষাবিদ ড. অধ্যাপক শহিদ আজাদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য শীর্ষ পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে নাসরীন নঈম, ফেরদৌস সালাম, শামীমা চৌধুরী, জামাল উদ্দিন জামাল, শাহীন চৌধুরী, জামাল উদ্দিন বারী, কামরুজ্জামান, জামসেদ ওয়াজেদ, মনসুর আজিজ, এ বি এম সোহেল রশীদ, আতিক হেলাল ও ক্যামেলিয়া আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মিতা আলী, আবু হেনা আব্দুল আউয়াল, ফরিদ ভূঁইয়া, কাজী রহিম শাহরিয়ার, সৈয়দ রনো, আদিত্য নজরুল, আবিদ আজম, আবীর বাঙ্গালী ও রুনা আক্তার স্বপ্না।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোসলেহ উদ্দিন, তার সহকারী হিসেবে রয়েছেন জালাল খান ইউসুফী, মুস্তফা হাবীব, গাজী গিয়াস উদ্দিন, ফারুক জাহাঙ্গীর, সিকান্দার কবীর, আনসার উদ্দিন ভূঁইয়া, তানভীর জাহান চৌধুরী, জেসমিন দীপা, দেলোয়ার হোসেন ও সাহেদ বিপ্লব।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উমর ফারুক, যুগ্ম প্রচার সম্পাদক হয়েছেন জাবেদ পাটোয়ারী।

যোগাযোগ ও মিডিয়া সম্পাদক নুরুল হোসেন কাইয়ুম এবং যুগ্ম সম্পাদক রাজু আহমেদ। অর্থ সম্পাদক জুলফিকার আলী, যুগ্ম অর্থ সম্পাদক জাফর আলম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শান্তা মারিয়া, যুগ্ম সম্পাদক সাবিত সারওয়ার।

প্রকাশনা সম্পাদক মঈন মুরসালিন, যুগ্ম সম্পাদক আবুল খায়ের। তথ্য সম্পাদক এনামুল কবীর রূপম, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী জ্যোতি, গবেষণা সম্পাদক পলি রহমান, যুগ্ম গবেষণা সম্পাদক শারমিন আহমেদ, নিয়াজ মাহমুদ।

ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সম্পাদক জহুরুল হক বিপ্লব। সাংস্কৃতিক সম্পাদক শাওন আশরাফ, যুগ্ম সম্পাদক বিপাশ আনোয়ার ও দীপাস আনোয়ার। আপ্যায়ন সম্পাদক খালেদা সরদার, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার লিটন। আবৃত্তি বিষয়ক সম্পাদক আলম বাঙ্গালী, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এজাজ আলী, যুগ্ম সম্পাদক ডা. মোহসিনা।

শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. শহীদুল জাহিদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আলী কাউসার। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল সেলিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুল হাসান সবুজ। আইটি সম্পাদক অধ্যাপক রুমানা পারভীন, যুগ্ম সম্পাদক মঞ্জুর ইসলাম। শৃঙ্খলা বিষয়ক সম্পাদক হাসান কামরুল, যুগ্ম সম্পাদক এম এম শাহানূর। সমাজকল্যাণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম সম্পাদক কবিপ্রাণ সঞ্চয় কবীর। পরিকল্পনা সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক জহিরুল হক বিপ্লব।

গণসংযোগ সম্পাদক মাহবুব শওকত, যুগ্ম সম্পাদক মালেক মাহমুদ। মহিলা বিষয়ক সম্পাদক পারভীন শাহনাজ, যুগ্ম সম্পাদক নাসরিন ইসলাম ও আফিয়া রুবি। শিল্প বিষয়ক সম্পাদক রি হোসাইন, যুগ্ম সম্পাদক ইলোরা সোমা। পাঠাগার বিষয়ক সম্পাদক সরদার আব্বাস উদ্দিন, যুগ্ম সম্পাদক মুক্তা পারভীন।

জাতীয়তাবাদী লেখক ফোরাম একটি লেখক ও বুদ্ধিজীবী সংগঠন, যারা জাতীয়তাবাদী ভাবধারায় সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার মাধ্যমে সমাজে ভূমিকা রাখছে। নতুন কমিটির নেতারা জানিয়েছেন, তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে জাতীয় রাজনীতি ও সংস্কৃতিচর্চায় বলিষ্ঠ অবস্থান তৈরি করতে চান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪