| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা : কিছু বিষয়ে একমত, কিছু অমীমাংসিত

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ০৬:৫৭:১১:পূর্বাহ্ন  |  ১৭৪৯২৩৭ বার পঠিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা : কিছু বিষয়ে একমত, কিছু অমীমাংসিত
ছবির ক্যাপশন: তিন দিনব‍্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে/ছবি সংগৃহীত

📍 রিপোর্টার্স২৪ ডেস্ক

তিন দিনব‍্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দেশের মধ‍্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ‍্যের গতি-প্রকৃতি কেমন হবে, সেসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত হয়েছে। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, আজ ওয়াশিংটন সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।

উপ-প্রেস সচিব জানান, দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হলো- বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেন্টেটিভ অ‍্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। গ্রিয়ার ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব‍্যক্তিত্ব। তার সঙ্গে শুল্কবিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যা এরই মধ্যে শুরু হয়েছে। শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ নায‍্যতা প্রত‍্যাশা করে। পরিবেশ যেন বাংলাদেশের জন‍্য প্রতিযোগিতামূলক থাকে। গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।



📎 রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪