| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন শেহবাজ শরীফ

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০২৬৮৩২ বার পঠিত
ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন শেহবাজ শরীফ
ছবির ক্যাপশন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যেরাতে পাকিস্তানের কমপক্ষে নয় স্থানে ভারতের হামলায় দুজন শিশুসহ আটজন নিহত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে ‘কাপুরুষোচিত’ হামলা বলে উল্লেখ করেছেন।

দুই সপ্তাহ আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। অপরদিকে পাকিস্তান দাবি করেছে যে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে।

ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা।

ভারতের সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালিয়েছে। এই ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শ্রীনগর শহরের আকাশেও সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে।

এদিকে ভারতের এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক। এইমাত্র এ বিষয়ে জানলাম। আমার মনে হয় অতীতের কিছু ঘটনার ওপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু একটা ঘটতে চলেছে। তারা অনেক দিন ধরে লড়াই করে আসছে। তারা বহু দশক ধরে লড়াই করে আসছে। আমি আশা করি এটা খুব দ্রুত শেষ হবে।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪