| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার ১৪১৮

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ০৯:৩২:১৫:পূর্বাহ্ন  |  ১৭৩৯১৪২ বার পঠিত
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার ১৪১৮
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪২০ জন।

শুক্রবার (১১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৪২০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৪১৮ জনকে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ৩টি চাকু।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪