| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যবসায়ী হত্যা : ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ০৫:৪৭:৫৭:পূর্বাহ্ন  |  ১৫০৯১৬৯ বার পঠিত
ব্যবসায়ী হত্যা : ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: নিহত ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ/ ছবি- সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক সময়ে বিক্ষোভ করবেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) এ তথ্য জানিয়েছে।

কোন এলাকায় কখন বিক্ষোভ

আইইউবি এবং এনএসইউ: বেলা ১১টা ৩০ মিনিট

রামপুরা ব্রিজ: দুপুর ১২টায়

বসুন্ধরা গেট: দুপুর ১২টায়

উত্তরা বিএনএস: দুপুর ১২টায়

আশুলিয়া (খাগান): দুপুর ১২টায়


ব্র‍্যাক ইউনিভার্সিটি: দুপুর ১২টা ৩০ মিনিট

নর্দার্ন ইউনিভার্সিটি: দুপুর ১২টা ৩০ মিনিট

সাউথইস্ট ইউনিভার্সিটি: দুপুর ১টায়

উত্তরা ইউনিভার্সিটি: দুপুর ১টায়

ড্যাফোডিল ইউনিভার্সিটি: দুপুর ১টায়

মিরপুর-১০: বিকেল ৪টায়।


এছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম নিউমার্কেট চত্বরে বিকেল ৩টায় এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪