| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপত্তাহীন মিটফোর্ড: প্রতিবাদে একদিনের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ১৮:১৭:১৭:অপরাহ্ন  |  ১৬৬৪৭৯২ বার পঠিত
নিরাপত্তাহীন মিটফোর্ড: প্রতিবাদে একদিনের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
ছবির ক্যাপশন: নিরাপত্তাহীন মিটফোর্ড: প্রতিবাদে একদিনের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে ১ দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে তারা কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সাধারণ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “আমরা, মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে রোববার সকাল ৮:০০ টা থেকে ০১ (এক) দিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি।”

এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

চিকিৎসা সেবায় বিরতির এই সিদ্ধান্তের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ড সেবায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জরুরি বিভাগ চালু থাকবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় পুলিশ ও র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪