| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১০:৪২:০৩:পূর্বাহ্ন  |  ১৭১১৬৮৪ বার পঠিত
শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। 

রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এসময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আস্বস্ত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ করে ভুক্তভোগীরা জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়।

আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শত শত মানুষকে গুম করেছে বলে অভিযোগ রয়েছে। নানা সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গঠিত হয় তদন্ত কমিশন। সেই কমিশনের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গুম কমিশন ইতোমধ্যে তাদের দুটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ গুম-খুনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

পাঁচ সদস্যের গুম কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনা তদন্ত করছে এই কমিশন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪