| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ ঘণ্টা পর রাজধানীর বনানী সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৩:৪১:৪১:অপরাহ্ন  |  ১৬৬৫৪৫৭ বার পঠিত
৭ ঘণ্টা পর রাজধানীর বনানী সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশার চালকেরা। রোববার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ শুরু করে করেন তারা। এতে করে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।  চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ । পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সন্ধ্যা ৭ টার পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এরপর মহাখালী ও এয়ারপোর্ট রোডের যানচলাচল স্বাভাবিক হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশার চালকেরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়ক গুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলন চলাকালে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে সড়কের অবস্থান ছাড়ার অনুরোধ করা হলেও অবস্থান ছাড়তে নারাজ ছিলেন আন্দোলনকারীরা। দুপুর ২টায় চালকদের সরিয়ে দিতে পুলিশ কিছুটা চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন চালক আহত হয়েছেন।  

বিক্ষোভকারীরা জানান, জেলার সব সিএনজি অটোরিকশাকে মেট্রোপলিটন এলাকায় চালানোর সুযোগ দিতে হবে। বর্তমানে মেট্রোপলিটন এলাকায় ঢাকা মেট্রোর রেজিস্ট্রারকৃত ৩ হাজার সিএনজি চলাচল করে থাকে। এর বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকাতেও অসংখ্য অটোরিকশা রয়েছে। সেসব সিএনজিকেও মেট্রো এলাকায় চলাচলের অনুমতি দিতে হবে। এ নিয়ে কোনো ধরনের মামলা দেওয়া যাবে না।

এ বিষয়ে বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, সন্ধ্যা ৬টার পর আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেন। এখন যান চলাচল শুরু হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪