| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবির জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ০৪:৪৬:৩৫:পূর্বাহ্ন  |  ১৭৪৬৪০১ বার পঠিত
ঢাবির জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ছবির ক্যাপশন: ঢাবির জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। তার নাম সঞ্জয় বাড়াইক (২৮)। নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী তিনি।

সোমবার (১৪ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। 

তিনি বলেন, ভোরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তাদের কাছ থেকে শুনতে পেয়েছি।

এদিকে, জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে এক দারোয়ান তাকে ফোন করে জানান, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে পড়ে রয়েছে ওই শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে আরও কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

তিনি বলেন, পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছে। তবে কীভাবে পড়েছে বা লাফ দিয়েছে কি না তা বলতে পারছেন না।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪