| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান থেকে দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৬:পূর্বাহ্ন  |  ১৬৬৪৪৪৮ বার পঠিত
ইরান থেকে দেশে ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি
ছবির ক্যাপশন: সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে আজ ভোর ৬টায় ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ বাংলাদেশি নাগরিক আজ ভোরে দেশে ফিরেছেন।

সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে আজ ভোর ৬টায় ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্টরা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হলো। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশির শেষ প্রত‌্যাবাসন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরা‌নো হয় ২৮ বাংলাদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এ নিয়ে তিন দফায় ইরান থেকে দেশে ফেরানো হলো ৯০ বাংলাদেশিকে।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪