| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়ারম্যান লায়ন বাসার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ১৩:১১:৫২:অপরাহ্ন  |  ১৭৪২১৩২ বার পঠিত
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়ারম্যান লায়ন বাসার  গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর চেয়ারম্যান লায়ন এম কে (খায়রুল) বাসারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি দল।

সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান বলেন, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

জানা গেছে, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে শত শত শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বাশার।  খায়রুল বাশার দীর্ঘদিন ধরে তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র গড়ে তোলেন। চটকদার বিজ্ঞাপন, ভুয়া ভিসা প্রসেসিং, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া প্রতিনিধিত্বের নাম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি অফিসে এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা আদায় করে। প্রতারিত অনেক শিক্ষার্থীর নামে কোনো আবেদনই বিদেশি প্রতিষ্ঠানে করা হয়নি, আবার অনেকেই বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে পড়েছেন বিপদের মধ্যে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪