| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‌্যাবকে মানুষ এখন আস্থা-ভরসার জায়গা মনে করে : অ্যাটর্নি জেনারেল

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ১৬:০২:৩৫:অপরাহ্ন  |  ১৬৬৩৫৫৮ বার পঠিত
র‌্যাবকে মানুষ এখন আস্থা-ভরসার জায়গা মনে করে : অ্যাটর্নি জেনারেল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের পরে র‌্যাব একজন মানুষকেও হত্যা করেনি। জুলাই বিপ্লবের পর র‌্যাব কোনো রক্তের হোলি খেলায় মাতেনি বাংলাদেশে; এটাই র‌্যাবের কাছে জনপ্রত্যাশা, এটাই র‌্যাবের প্রচলিত আইন অনুসারে একটি পদযাত্রা।

সোমবার (১৪ জুলাই) র‌্যাব সদর দপ্তরে ‘প্রচলিত আইন, জনপ্রত্যাশা ও র‌্যাবের করণীয়’ বিষয়ে অধিকতর ধারণা প্রদানে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি ।

তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইনের স্বাভাবিক বিকাশ বজায় রেখে র‌্যাব, জন প্রত্যাশা পূরণ করবে। এ সময় তিনি জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করা যেতে পারে এ বিষয়ক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। 

 অ্যাটর্নি জেনারেল বলেন, র‌্যাব পূর্বে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে অনেক ভালো কাজ করেছে। সে লক্ষ্যে, জনমনে আতঙ্ক দূর করে আস্থার জায়গায় পৌছাতে হলে শুধু বাহ্যিক কাঠামোতে নয়, র‌্যাবের সকল সদস্যকে মননশীলতায় মানবিকতার চর্চা, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও জনগণের নিকট দায়বদ্ধতাকে লালন করতে হবে। 

পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের করণীয় ও বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন যা র‌্যাব ফোর্সেস এর দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ভবিষ্যতে র‌্যাব ফোর্সেস আরও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে প্রত্যয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল ।

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ এর উপর প্রশিক্ষণ :

বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শব্দটি খুব প্রচলিত একটি বিষয়। র‌্যাব সদস্যদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর উপর সংক্ষিপ্ত ধারণা প্রদানের নিমিত্তে র‌্যাব সদর দপ্তরে এর উপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মালিহা তাবাস্সুম, এ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। এ সময় তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর মৌলিক ধারণা, ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিচালকগণ, অন্যান্য অফিসারবৃন্দ, ঢাকাস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়ন সমূহের সকল কর্মকর্তাগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার আমাদের দৈনদিন জীবনকে যেমন সহজ করেছে অপরদিকে এর অপব্যবহারের প্রতিও সতর্কতা অবলম্বন করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪