| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ১৪:১৮:২৬:অপরাহ্ন  |  ১৭১৭৭০৬ বার পঠিত
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বগুড়ায় জাতীয়তাবদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪ টায়, শহরের শহিদ খোকন পৌর উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল হয়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক খায়রুল বাশার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রায় ৭ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪