| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরিক-ই-তালেবানের সঙ্গে জড়িত থাকায় জঙ্গি শামিন মাহফুজ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ১৭:৩৯:০৯:অপরাহ্ন  |  ১৭৩৬৫৭৯ বার পঠিত
তেহরিক-ই-তালেবানের সঙ্গে জড়িত থাকায় জঙ্গি শামিন মাহফুজ গ্রেপ্তার
ছবির ক্যাপশন: তেহরিক-ই-তালেবানের সঙ্গে জড়িত থাকায় জঙ্গি শামিন মাহফুজ গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার : পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের  (টিটিপি) সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০২৩ সালের জুন মাসে শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনীনকে গ্রেপ্তার করে ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

মঙ্গলবার অ্যান্টি টেরোরিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্নেস উইং) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানায় এটিইউর দায়ের করা একটি মামলায় র‌্যাব তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে এটিইউতে হস্তান্তর করে। পরে শামিনকে ঢাকার এক আদালতে হাজির করা হলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪