| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার জেল পালানো হত্যা মামলার আসামি

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৩:০২:২৫:পূর্বাহ্ন  |  ১৭২৩৬৩৮ বার পঠিত
রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার জেল পালানো হত্যা মামলার আসামি
ছবির ক্যাপশন: রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার জেল পালানো হত্যা মামলার আসামি

রিপোর্টার্স ডেস্ক: নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ার হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গত ৫ আগস্ট নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া ভৈরব রেলওয়ে থানার হত্যা মামলার আসামি মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী জেল হাজত থেকে পালিয়ে ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪