| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবির দুই ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও তিন জনকে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৫:৩৭:৩৬:পূর্বাহ্ন  |  ১৫০৩৪৭০ বার পঠিত
জবির দুই ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও তিন জনকে বহিষ্কার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

জবি প্রতিনিধি :

জগ্ননাথ বিশ্ববিদ্যাল(জবি) ম্যানেজমেন্ট বিভাগে হামলার ঘটনায় দুই ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও ৩ জন রানিং শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

১৫ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়,গত ১০ জুলাই ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নীচতলায় সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। 

নিম্নোক্ত শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনায় তাৎক্ষণিকভাবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান (সেশন: ২০১২-১৩) এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম (সেশন: ২০১২-১৩)-কে ক্যাম্পাসে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

 গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ (সেশন: ২০২০-২১), সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন (সেশন: ২০১৮-১৯), বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমান (সেশন: ২০২৩-২৪)-কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

 ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোঃ আজিজুল হাকিম (সেশন: ২০২০-২১)-কে সতর্ক করা হয়েছে ও তার নামে ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪