| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে: আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ২২:১৪:৫৩:অপরাহ্ন  |  ১৬৬০৬০৪ বার পঠিত
আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে: আসিফ মাহমুদ
ছবির ক্যাপশন: আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে: আসিফ মাহমুদ

রিপোর্টার্স ২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে। এদের চিনে রাখাটা আগামীর রাজনীতির বোঝাপড়ার জন্য জরুরি।

বুধবার (১৬ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা লেখেন তিনি।ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, দেখেন কীভাবে ‘নিষিদ্ধ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে ‘সাধারণ সমর্থকদের মানবাধিকার হরণ’ হিসেবে দেখানোর চেষ্টা করা হলো। এইটা মুজিববাদী সন্ত্রা*সীদের পক্ষে বয়ান উৎপাদনের রাজনীতি।

তিনি আরও লেখেন,মুজিববাদী রাজনীতির দুইটা ধারা বিদ্যমান।

১. রক্ষীবাহিনী - যাদেরকে গোপালগঞ্জে অ*স্ত্র, কক*টেল নিয়ে হত্যার উদ্দেশে হামলা করতে দেখা গেছে।

২. কালচারাল এবং ইন্টেলেকচুয়াল - যারা এই সন্ত্রাসীদের ভিক্টিম হিসেবে বয়ান উৎপাদনে নেমেছে। (অর্থের কাছে বিক্রি হওয়া কিংবা মুজিববাদী কালচারাল ফার্মে বড় হওয়া)।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪