| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬২ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার জালে তারিক সিদ্দিকের পরিবার

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ০৯:৩০:৩৩:পূর্বাহ্ন  |  ১৭০৫৪৫৯ বার পঠিত
৬২ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার জালে তারিক সিদ্দিকের পরিবার

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই কন্যার নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দালিলিকভাবে তারিক সিদ্দিক পরিবারের এসব সম্পদের মূল্য ৬২ কোটি টাকা বলা হলেও বাস্তবমূল্য কয়েকশ কোটি টাকা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

দুদকের অনুসন্ধানে তারিক আহমেদ সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে ২৫ কোটি ৭৭ লাখ এবং সিদ্দিক দম্পতির দুই মেয়ে নূরিন তাসফিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের নামে যথাক্রমে তিন কোটি ৩৭ লাখ ও চার কোটি তিন লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।

সবমিলিয়ে তাদের বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় পৃথক মামলার সুপারিশ করতে যাচ্ছে দুদকের অনুসন্ধান টিম। এছাড়া তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের ব্যাংক হিসাবে প্রায় ১২২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে বলে দুদক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা  বলেন, দুদকের অনুসন্ধান ও মামলা সম্পূর্ণ দালিলিক প্রমাণের ভিত্তিতে হয়। যেকোনো আসামির বিরুদ্ধে সম্পদের অভিযোগ আনা হয় দলিলের লেখা মূল্য অনুসারে, যা বাস্তব মূল্য থেকে অনেক কম। তারিক পরিবারের যে সম্পদ পাওয়া গেছে তার বাজার মূল্য ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা। তবে, দুদককে যেহেতু আদালতে প্রমাণ করতে হবে তাই দালিলিক মূল্যই বিবেচনা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪