| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১১০ এসআই

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ০৯:৪৯:৪৪:পূর্বাহ্ন  |  ১৭৪১৪০৭ বার পঠিত
পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১১০ এসআই

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১১০ কর্মকর্তা। বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৬০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৫ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ৫ জন কর্মকর্তা।

রিপোর্টার্স২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪