| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংক থেকে বড় অংকের টাকা তোলা গ্রাহকদের টার্গেট করতো চক্রটি

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ১২:৩৭:৪৪:অপরাহ্ন  |  ১৭২২৭১৮ বার পঠিত
ব্যাংক থেকে বড় অংকের টাকা তোলা গ্রাহকদের টার্গেট করতো চক্রটি

সিনিয়র রিপোর্টার : রাজধানীর মতিঝিল এলাকায় র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি র‌্যাব লেখা কটি, একটি ওয়াকি-টকি ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

ডিবি ওয়ারী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কয়েকজন দুষ্কৃতকারী মতিঝিল থানার বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪/৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা  করা হয়েছে।

ডিবি ওয়ারী সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করা গ্রাহককে টার্গেট করতেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উত্তোলন করা টাকা ডাকাতি করতেন তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪