| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনই মারা গেলেন

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ২২:২৭:৪৩:অপরাহ্ন  |  ১৬৫১৮৭৩ বার পঠিত
সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনই মারা গেলেন
ছবির ক্যাপশন: সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনই মারা গেলেন

রিপোর্টার্স ২৪ ডেস্ক : রাজধানীর সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রিপন মিয়া (৩৫) মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনই মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রিপন মিয়া মারা যান। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তিনজন মারা গেছেন। চাঁদনী নামের আরেকজন চিকিৎসাধীন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় আছেন।

১০ জুলাই দিবাগত রাত ১টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে রোকন (১৪), মেয়ে আয়শা (দেড় বছর) ও তামীম (১৮)।

তাদের নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, সুত্রাপুরে কাগজিটোলায় একটি বাসার নিচ তলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। ওই বাসায় তারা নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিল। রাতে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই সময় তারা সবাই ঘুমিয়ে ছিল।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪