| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ০০:৪৯:০৯:পূর্বাহ্ন  |  ১৬৯৯৪৯৯ বার পঠিত
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
ছবির ক্যাপশন: ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা

রিপোর্টার্স ২৪ ডেস্ক: আজ শুক্রবার ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। শুধু ঢাকায় এ পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে। কেন্দ্র ও আসনবিন্যাস দেখে প্রার্থীদের ‘যথেষ্ট সময়’ হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এদিকে, লিখিত পরীক্ষা সামনে রেখে প্রার্থীদের জন্য বিশেষ তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রার্থীদের এসব নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে পিএসসি।

পিএসসির তিন নির্দেশনা

১. সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে হলের মূল গেট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যাবেন। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যথেষ্ট সময় নিয়ে হলে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা

৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪