| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ০৫:২৫:১৩:পূর্বাহ্ন  |  ১৭১৯৩০৮ বার পঠিত
৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
ছবির ক্যাপশন: ৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক

দেশের চার জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪