| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ০৮:১১:২৭:পূর্বাহ্ন  |  ১৭১৯৮১০ বার পঠিত
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম
ছবির ক্যাপশন: নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম

কুমিল্লা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) যে সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন ঠিক সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিনও পেছানো হবে না।’

শনিবার (১৯ জুলাই) কুমিল্লায় বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। 

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।  নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।’

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে।’

‘The Next Wave’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অন্যান্যরা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪