সিনিয়র রিপোর্টার : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর শেরেবাংলা নগর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি রেজাউল ইসলাম হৃদয়সহ (২৯) জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তার করে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মোঃ সানজু (২৪), নুর ইসলাম সজিব (২৯), মো. সুজন (২১), মো. রিপন (২৮), মো. ফরহাদ (২১), সিয়াম খান (২৩), পল্লব রায় (২৮), আশরাফুল আলম পিয়াল (২৪), মো. আসলাম (২৯), মোঃ আল আমিন (২৯), মো, আসাদুজ্জামান সিয়াম (২১), মো. রাজু (১৯), মো. রাব্বি (১৮), নয়ন (১৮), মো. মানিক (২৪), আবু বক্কর সিদ্দিক (২৩), জিহাদ (১৮), আলী হোসেন (১৮), শান্ত ইসলাম (২৬) ও মো. নুরুল ইসলাম রতন।
শনিবার শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তাকৃতদের মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতিসহ নিয়মিত অন্যান্য মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।