| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কামরাঙ্গীরচরে ৫ বছর বয়সের শিশুকে ধর্ষণচেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৫:৪৩:৩৪:অপরাহ্ন  |  ১৬৯৭১৯৭ বার পঠিত
কামরাঙ্গীরচরে ৫ বছর বয়সের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

সিনিয়র রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগরের একটি বাসায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল (৩৬) পালাতক রয়েছেন।

এ ঘটনায় শনিবার (১৯ জুলাই) দুপুরের শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। গতকাল শুক্রবার বিকেল এ ঘটনা ঘটে।  

শিশুটির মা জানান, অভিযুক্ত রুবেলের বোনের মেয়েদের সঙ্গে আমার মেয়ে খেলতে যায়।   খেলা শেষে সবাই নিচে নেমে যায়।  আমার মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রুবেল তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে আমার মেয়ে বাসায় এসে কান্না করতে করতে বিষয়টি আমাকে জানায়। 

মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই আতিকুর রহমান জানান, মেয়ের মা বাদী হয়ে একটি মামলা করেন। রুবেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪