| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিএমপির

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৭:৫৮:৪৯:পূর্বাহ্ন  |  ১৬৯৩৯০৬ বার পঠিত
গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিএমপির

সিনিয়র রিপোর্টার : রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত ঘটনা সত্যি নয় বলে জানিয়েছে ডিএমপি। প্রকৃতপক্ষে উক্ত ভিডিওগুলো পুরনো এবং কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

রোববার ডিএমপি আরও জানায়, জনমনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এই পুরনো ভিডিও ও ছবি ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নগরবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪