| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই হত্যা মামলায় আনিসুল হক-সালমানসহ ৭ জনকে গ্রেপ্তার দেখালো আদালত

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ০৫:৫৩:০১:পূর্বাহ্ন  |  ১৭০৩০৫৪ বার পঠিত
দুই হত্যা মামলায় আনিসুল হক-সালমানসহ ৭ জনকে গ্রেপ্তার দেখালো আদালত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ সাতজন রাজনীতিককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ (সোমবার, ২১ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে সংশ্লিষ্ট বিচারক এ আদেশ দেন।

মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক এমপি সারেয়ার জাহান বাদশা, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক এমপি সাদেক খানকে।

অন্যদিকে, মুগদা থানার বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।

জানা গেছে, অভিযুক্তরা আগেই বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আজ আদালতে তোলা হলে সংশ্লিষ্ট মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ আসে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪