| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে চিঠি

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ০৭:০৭:২৪:পূর্বাহ্ন  |  ১৬৯২২৭৭ বার পঠিত
তিন নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে চিঠি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বিগত তিন নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অনুরোধে এ তথ্য চাওয়া হয়েছে। পরে পিবিআইকে এ তথ্য সরবরাহ করা হবে। নির্বাচন কশিমন সচিবালয়ের উপসচিব মনির হোসেন এ তথ্য জানান।

 জানা যায়, বিগত ওই তিন নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে জড়িত মোট কর্মকর্তা ছিল ১২ লাখ ৮৯ হাজার ৭৪০ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয় ১৪৭টি আসনে। এ নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তা ছিল মোট ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন। যার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ছিল ৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিল ৫৭৭ জন। প্রিজাইডিং অফিসার ছিল ১৮ হাজার ২০৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিল ৯১ হাজার ২১৩ জন আর পোলিং অফিসার ছিল ১ লাখ ৮২ হাজার ৪২৬ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তা ছিল মোট ৬ লাখ ৮ হাজার ৫৮৪ জন। যার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ছিল ৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিল ৫৮২ জন। আর এদের অধীনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিল ২ লাখ ৭ হাজার ৩১২ জন, আর পোলিং অফিসার ছিল ৪ লাখ ৬২৪ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তা ছিল মোট ৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ জন। যার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ছিল ৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিল ৫৯২ জন। প্রিজাইডিং অফিসার ছিল ৪২ হাজার ১৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিল ৮৪ হাজার ২৯৬ জন আর পোলিং অফিসার ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪ জন।

ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, মামলার তদন্ত করার স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আমাদের কাছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছে। আমরা সে তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসককে কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছি। তথ্য আসার পর তা আমরা পিবিআইকে দেব।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সংবাদ মাধ্যমকে বলেন, বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িত সব কর্মকর্তার তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪