রিপোর্টার্স২৪ ডেস্ক :
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যান্টিন ভবনে বিমানটি বিধস্ত হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ছিলো বাংলাদেশ বিমানবাহিনীর এফ - ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় ২০ জন নিহত ও ২ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উদ্ধার তৎপরতায় যুক্ত আছে সেনাবাহিনী। এ ঘটনায় গুরুতর আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হচ্ছে। এ পর্যন্ত নারী, শিশুসহ প্রায় ২ শতাধিক মানুষ আহত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, উত্তরার মাইলস্টোন কলেজ এর ক্যান্টিন ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার পরই স্কুল ভবনে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট সেখানে অগ্নি নির্বাপনের কাজ করছে।
আইএসপিআর জানিয়েছে বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্কোয়াডন লিডার তৌকির। বর্তমানে তার অবস্থা সম্পর্কে কোন কিছু এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেননি। আইএসপিআর থেকে জানানো হয়েছে বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিলো। স্থানীয়রা বলছেন ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। অর্থাৎ উড্ডয়নের ১২ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ হারায় বিমানটি। তবে কি করণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।
রিপোর্টার্স২৪ /এসএন