| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ দিনের মধ্যে জাতীয় সনদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে: আলী রীয়াজ

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ০৮:৩৫:২৩:পূর্বাহ্ন  |  ১৭২৬০৭০ বার পঠিত
১০ দিনের মধ্যে জাতীয় সনদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে: আলী রীয়াজ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে ৩১ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, যেটা আমাদের বাধ্যবাধকতা বলে মনে করি। সেখানে পৌঁছাতে হলে আজকেসহ আগামী ১০ দিন মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দু-একটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে। সেজন্য এক-দুইদিন বরাদ্দ করা যাবে। কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ছাড়া অগ্রসর হওয়া যাবে না। 

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেনৎ। আজকের আলোচ্য বিষয় ছিল- প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

আলোচনা হওয়া বিষয়গুলো দ্রুত সিদ্ধান্তের কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, আপনাদেরকে বলতে হবে যে, এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট ডিসেন্টের ব্যবস্থা রেখেছি। কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন, সেটা পারবেন। সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এ বিষয়ে আপনাদের দ্বিমত আছে, সে কারণ ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন, যদি প্রয়োজন হয়; সংক্ষেপে আপনাদের অবস্থান বলুন। কিন্তু দীর্ঘ আলোচনার যাওয়া যাবে না।

সংলাপে বিভিন্ন বিষয়ে একাধিক আলোচনা হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলোর ব্যাপারে আমাদের সিদ্ধান্তের পর্যায়ে উপনীত হয়েছি। যেকোনো প্রক্রিয়ার মধ্য থেকে আমাদেরকে এগুলো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 

উচ্চকক্ষের বিষয়ে তিনি বলেন, দ্বিকক্ষবিশিষ্ট হবে কি, হবে না সেটা আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে কমিশন বিবেচনা করছে। আমরা আশা করছি, কাল-পরশুর মধ্যে আমরা এক জায়গায় আসতে চাই। 

তত্ত্বাবধায়ক সরকারের সংশোধিক সমন্বিত প্রস্তাবে অধিকাংশ দল একমত জানিয়ে তিনি বলেন, কিছু কিছু বিষয়ে হয়ত খুঁটিনাটি বিষয়ে আপনাদের কিছু কিছু পরামর্শ থাকতে পারে। আমরা সেজন্য অনুরোধ করেছি, আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংগঠিত করে আমাদের দিলে আগামীকাল সেটা উত্থাপন করে সিদ্ধান্তের উপনীত হওয়ার চেষ্টা হবে কিংবা আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

কমিশনের হাতে ১০ দিন সময় আছে জানিয়ে আলী রীয়াজ বলেন, আমাদেরকে এখন যে প্রক্রিয়ায় অগ্রসর হতে হবে, বিভিন্ন বিষয় আমরা আলোচনা করেছি, দুই-একটি বিষয়ে আলোচনার বাইরে থেকেছে, সেগুলো আলোচনা করব।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, আপনারা প্রাথমিক পর্যায়ে অনেক বিষয়ে আপনাদের একমত, দ্বিমত আছে। রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে এবং শাসনব্যবস্থা, গভর্নেন্সের অর্থে, যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি। সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে। তার মধ্যে আটটি বিষয়ে একমত হয়েছি, তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে নোট অব ডিসেন্টের বিষয় থেকেছে।

গত ৫৩ বছরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করেছি, একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার। সেই সংগ্রাম অব্যাহত আছে। তারই একপর্যায়ে আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের মধ্যে নিপতিত হয়েছিলাম। সেখান থেকে সমস্ত রকম ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে, সব রকম মতপার্থক্যকে ভুলে একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি।

গত বছরের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, গতবছরের রক্তপাত এবং প্রাণনাশ আপনারা মনে রাখুন। সেটাকে বিবেচনা রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেখান থেকে পেছানোর কোনো উপায় নেই, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। সেই বিবেচনায় আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে, যেখানে আমরা একমত হতে পারলে একমত হব, ভিন্নমত থাকলে থাকবে, যদি অধিকাংশ দল মিলে সিদ্ধান্ত নি বিবেচনায় রাখতে পারব না, সেটা বাদ দেওয়ার ব্যাপারে আমাদের অবস্থান নেই। 

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা উপস্থাপন করেছি, কিন্তু আমরা জোর করে চাপিয়ে দিতে চাইনি, চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য প্রয়োজনীয় মনে করেছি; অন্যথা এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় করে ১০ দিনের মত এক জায়গায় উপনীত হব, জাতীয় সনদ তৈরি করব। আপনাদের সহযোগিতা অব্যাহত রাখতে পারলে এক জায়গায় উপনীত হতে পারব। 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সভাপতিত্বে সংলাপে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪