| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্ঘটনার সময় ছিলো ১ থেকে দেড় শ শিক্ষার্থী, বাকিরা ক্লাস শেষে বেড়িয়ে গিয়েছিলো

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ১০:৩৬:২৮:পূর্বাহ্ন  |  ১৭১৬০০৭ বার পঠিত
দুর্ঘটনার সময় ছিলো ১ থেকে দেড় শ শিক্ষার্থী, বাকিরা ক্লাস শেষে বেড়িয়ে গিয়েছিলো

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল বলে জানা গেছে। যেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত এ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে আমাদের কতজন শিক্ষার্থী এখানে চিকিৎসাধীন রয়েছে- আমি তার খোঁজখবর নিতে এসেছি। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো। তবে, ক্লাস শেষ হওয়ার পর অর্থাৎ ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তখন সেখানে কোচিংয়ের ক্লাস চলছিল। ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিলেন। অনেকে হতাহত হয়েছেন।

তবে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে হতাহতদের স্বজনরা ভিড় জমিয়েছেন। সেখানে তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কলেজের বেশ কয়েকজন কর্মকর্তাও।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪